ভারতের রাজস্থানের চুরু শহরে ২৫ বছর বয়সী এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) চুরুর ডিএসপি মমতা সরস্বতী জানান, চাকরি দেওয়ার কথা বলে চার যুবক ওই তরুণীকে ধর্ষণ করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে মমতা সরস্বতী বলেন, কাজ দেওয়ার কথা বলে ভুক্তভোগী ওই তরুণীকে চার যুবক ডেকে আনে এবং ধর্ষণ করে। এরপর অভিযুক্ত চারজন ওই তরুণীর হাত পা বেধে ছাদ থেকে ফেলে দেয়। তবে ভাগ্যক্রমে ওই তরুণী এক খুঁটিতে আটকে যায়।
এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তরণীকে উদ্ধার করে।
সরস্বতী বলেন, অভিযুক্তদের মেডিকেল চেকআপ একটি সরকারি হাসপাতালে করা হয়েছে। ভুক্তভোগীর বক্তব্যের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। তথ্যসূত্র: এনডিটিভি।
