জাতীয় ফুটবলার নীলা এবং মার্জিয়াও এইচএসসি পাস করেছেন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৩

জাতীয় নারী ফুটবল দলের দুই খেলোয়াড় নিলুফা ইয়াসমিন নীলা এবং মার্জিয়া আক্তার এইচএসসি পরীক্ষায় পাস করেছেন। নীলা যশোর বোর্ড থেকে বাণিজ্য বিভাগে ৪.৭৫ পয়েন্ট পেয়েছেন। আর মার্জিয়া ময়মনসিংহ বোর্ড থেকে ৩.২৫ পয়েন্ট পেয়ে পাশ করেছেন|

এই দুই জনই বাফুফের ক্যাম্পে অবস্থান করে খেলেছেন। পাশাপাশি লেখাপড়াও চালিয়ে গেছেন। বাফুফে নারী ফুটবলারদের জন্য খেলার পাশাপাশি পড়ালেখারও ব্যবস্থা রেখেছে।

ইত্তেফাক/টিএ