রাজৈরে ১২ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৪

মাদারীপুরের রাজৈরে ১২ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী লাকি বেগমকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

রাজৈর থানার ওসি শেখ সাদিক জানান, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোররাতে অভিযান চালিয়ে রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ডের হানিফ কাউন্টারের পূর্ব পাশের পাকা রাস্তা থেকে লাকি বেগমকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৬টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।  প্রতিটি প্যাকেটে দুই কেজি করে মোট ১২ কেজি গাঁজা রয়েছে।

তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। আসামি লাকি বেগমকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

ইত্তেফাক/জেডএইচডি