নরসিংদীতে চার বছরের শিশুকে ধর্ষণকারী রায়হান গ্রেফতার

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৯:৩৩

শিবপুরের বহুল আলোচিত শিশু ধর্ষণকারী রায়হানকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থানার রোড নং-৮ বাইতুল নুর মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শুক্রবার বিকাল ৪টায় নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখতে গিয়ে এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেফতারকৃত রায়হান মিয়ার বাড়ি শিবপুর থানার বাহারদিয়া গ্রামে। ঘটনার পর থেকে রায়হান পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। 

সংবাদ সম্মেলনে তালুকদার নাজমুছ সাকিব জানান, ‘শিশু ধর্ষণের মাত্র ৫ দিনের মাথায় তাকে গ্রেফতার করা হয়।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাবের ডিএডি মোতালেবসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

গ্রেফতার রায়হান প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, গত ২০ এপ্রিল সন্ধ্যায় ৪ বছরের শিশুকে চকোলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে সে। ঘটনার সময় শিশুটির চিকৎকারে আশেপাশেরর লোক আসতে থাকলে রায়হান পালিয়ে যায়।

আরও পড়ুনঃ বগুড়ায় ক্রিপ্টোকারেন্সী চক্রের ৩ সদস্য গ্রেফতার

এ ব্যাপারে শিশুর দাদা আঃ কুদ্দুছ বাদী হয়ে শিবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

ইত্তেফাক/নূহু