এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:০১ পিএম

২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’ সিনেমা। আজ ২৭ বিভাগে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন তরুণ অভিনেতা সিয়াম আহমেদ এবং ‘গোর’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রোজালিন দীপান্বিতা মার্টিন।