জামাল ভুঁইয়া ইস্যুতে সভা আজ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৩

গত ১১ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে সাইফ স্পোর্টিং ক্লাবের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সেই ম্যাচে সাইফের অধিনায়ক জামাল ভূইয়া রেফারিকে লাথি মেরেছেন, এমন অভিযোগ তুলে রিপোর্ট দেওয়া হয়েছে। সেই রিপোর্ট নিয়ে আজ (১৬ ফেব্রুয়ারি) বাফুফের ডিসিপ্লিনারি কমিটি সভায় বসবে।

সাইফের পক্ষ হতে কথা উঠেছে জামাল কখন লাথি মারলো, কে দেখলো, কোনো ভিডিও ফুটেজ আছে কি না। কিসের ওপর ভিত্তি করে একটা রিপোর্ট দিয়ে জামালকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করা হলো।

জামাল ইস্যুতে এবারই নয়, আগেও রেফারির সঙ্গে তার ঘটনা ঘটেছে। জাতীয় দলের জার্সি গায়ে খেলতে গিয়ে লালকার্ড দেখেছেন। প্রশ্ন উঠছে, বার বার কেন মাঠের রেফারি এবং জামালের মধ্যে অনাকাংখিত ঘটনা ঘটছে। তবে জামাল ইস্যুতে যাই হোক, প্রিমিয়ার লিগের রেফারিং পছন্দ হচ্ছে না সাইফ স্পোর্টিংয়ের। 

ইত্তেফাক/টিএ