‘শিল্প বাড়ি’তে মাসুম রেজা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২০:৩১

শিল্প বাড়ি অনুষ্ঠানের এবারের অতিথি নাট্যকার, ঔপন্যাসিক ও নাট্য-নির্দেশক মাসুম রেজা। বরেণ্য এই নাট্যকার ধারাবাহিক নাটক রঙের মানুষ-এর চিত্রনাট্যের জন্য বেশি পরিচিত। তিনি ২০১৬ সালে নাটক বিভাগে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। মাসুম রেজা ‘মেঘলা আকাশ’, ‘মোল্লা বাড়ির বউ’ এবং ‘বাপজানের বায়োস্কোপ’ চলচ্চিত্রের কাহিনি রচনা করেন। বাপজানের বায়োস্কোপ চলচ্চিত্রের জন্য তিনি ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ কাহিনিকার এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন। মনি হায়দারের উপস্থাপনায় ‘শিল্প বাড়ি’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আদিত্য নজরুল। অনুষ্ঠানটি আজ রাত ৮টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।