এসিআই আয়োজিত ভর্তা প্রতিযোগিতা ২০২২ বিজয়ী হলেন যারা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৩

এসিআই পিওর সরিষার তেল আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতার তৃতীয় সিজনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে- ঢাকার বশিরা বানু, গাজীপুরের আবদুল্লাহ আল মামুন ও ঢাকার চাঁদনী খানম।

১৫ ফেব্রুয়ারি ঢাকার অদূরে বেরাইদের ‘ঠিকানা’ রিসোর্টে প্রতিযোগিতার গালা রাউন্ড অনুষ্ঠিত হয়। বিচারকদের রায়ে ইতোপূর্বে দ্বিতীয় পর্বে বাছাই করা ৭ জন প্রতিযোগীর মধ্য থেকে এই তিন জন বিজয়ী হন।

ভর্তা প্রতিযোগিতায় অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবি: সংগৃহীত

বিজনেস ডিরেক্টর (এসিআই ফুড্স, এসিআই পিওর ফ্লাওয়ার, এসিআই এডিবল অয়েলস, এসিআই ফুড্স-রাইস ইউনিট লিমিটেড) ফারিয়া ইয়াসমিন, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, সিনিয়র মার্কেটিং ম্যানেজার এসিআই ফুডস্ লি. এইচ এম ফজলে রাব্বি,  বিচারকদের মধ্যে রাহিমা সুলতানা রীতা, মেহেরুন নেসা, তানিয়া শারমিন, রুমানা আজাদ, আফসানা ফেরদৌস ও আফরোজা খান উপস্থিত চিলেন।

সংগীতশিল্পী অনীমা রায় ও তানভীর তারেক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন দিলরুবা সাথী।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী অনীমা রায়। ছবি: সংগৃহীত

ইত্তেফাক/বিএএফ