যশোরে ইয়াসিন আরাফাত (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের বেজপাড়া ব্রাদার্স ক্লাবে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত শহরের বেজপাড়া পানির ট্যাংক এলাকার মনির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ইয়াসিন বেজপাড়া ব্রাদার্স ক্লাবে বসে ছিলেন। এ সময় একদল লোক এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপন কুমার সরকার জানান, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ইয়াসিন আরাফাতকে হত্যা করা হয়েছে। তার নামেও কয়েকটি মামলা আছে।
