ফুলবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪২

মাদক বিরোধী অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ।  বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাজিহাল ইউনিয়নের হজরতপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম। 

গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামের সামসুদ্দিনের ছেলে।
    
ওসি মো. আশরাফুল ইসলাম জানান, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফফর, উপ-পরিদর্শক (এসআই) আমজাদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  আলাল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম রব্বানী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  শহিদুল ইসলাম উপজেলার বিভিন্নস্থানে দিনব্যাপী অভিযান চালানো হয়। এসময় উপজেলার কাজিহাল ইউনিয়নের হজরতপুর তিন রাস্তার মোড় এলাকা সাইফুল ইসলামকে আটক করে তার ব্যাটারিচালিত অটোভ্যানে থাকা বস্তা দুইটি তল্লাশি চালিয়ে ১ কেজি ওজনের ৩৩টি গাঁজার প্যাকেট জব্দ করা হয়। এ সময় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহৃত ব্যাটারিচালিত ভ্যানটি জব্দ করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার আদলতে প্রেরণ করা হবে।
    
ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বুধবার দিনব্যাপী বিভিন্ন অভিযান চালানো হয়। এসময় সন্দেহ হওয়ায় সাইফুল ইসলামকে তল্লাশী করে তার ভ্যানে থাকা বস্তায় গাঁজা উদ্ধার করা হয়। 

ইত্তেফাক/ আরাফাত