ভেদরঞ্জের ৬০০ ভূমি ও গৃহহীন পরিবারের ঠাঁই হচ্ছে নতুন ঠিকানায়

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩০

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশত বর্ষে দেশব্যাপী ভূমি ও গৃহহীন পরিবারে ’প্রধানমন্ত্রীর উপহার’ আশ্রয়ণ প্রকল্প-২এর আওতায় ভূমি ও নান্দনিক ডিজাইনে ঘর দিতে তৃণমূলে কাজ করছে উপজেলা প্রশাসন। এসব পরিবারের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মাণের কাজ পুরোদমে চলছে। উপজেলার ৬'শ ২৫টি পরিবার ঠাঁই পেতে যাচ্ছে নতুন ঠিকানায়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়,স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার’ আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে সারাদেশে ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে নান্দনিক ডিজাইন ও রঙ্গিন ঢেউটিনের ছাউনিতে গড়া সেমিপাকা ঘর। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অনাদর, অবহেলায় ও সুবিধাবঞ্চিত এসব জনগোষ্ঠির মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিতে তৃণমূল চষে বেড়াচ্ছেন উপজেলা প্রশাসন। ফলে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ১ম ও ২য় পর্যায়ে এখানকার ৬'শ ২৫টি দরিদ্র পরিবার খুঁজে পেয়েছে নতুন ঠিকানা‘শান্তির নীড়। মৌলিক অধিকার বঞ্চিত শিশু, কিশোর ও বয়োবৃদ্ধ পরিবারে এখন চলছে আনন্দের বন্যা।

আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ১ম ও ২য় পর্যায়ে উপজেলার ৬'শ২৫টি পরিবারকে তৃণমূলে খুঁজে খুঁজে অন্তর্ভুক্ত করেছেন জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন। সুবিধাভোগী ৬'শ ২৫টি পরিবারের মধ্যে ৫০৭টি গৃহ প্রধানমন্ত্রী কর্তৃক ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ৫৩৫টি ‘ভূমিহীন ও গৃহহীন(‘ক’ শ্রেণির পরিবার পূর্নবাসনে নির্মিত) পরিবারকে আশ্রয় দিতে গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৯০টি গৃহের নির্মাণ কাজ চলমান রয়েছে। এসব ঘরের মধ্যে উপজেলার সখিপুর ইউনিয়নের আশ্রয় কেন্দ্রে ৩০টি, আরশিনগর ইউনিয়নের ২০টি, মহিষার ইউনিয়নে ২০টি, চরভাগা ইউনিয়নে ২০টি, (প্রস্তাবিত) নির্মাণাধীন রয়েছে। পুরো নির্মাণ কাজ বাস্তবায়নে ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, মুজিব জন্মশতবর্ষে ‘প্রধানমন্ত্রীর উপহার’ ভূমিহীন ও গৃহহীন পরিবার শনাক্ত(খুঁজতে) করতে গিয়ে তৃণমূলে অসহায় হত-দরিদ্র জনগোষ্ঠির জীবনযাত্রা দেখে খুবই ব্যথিত হয়েছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী তৃণমূলের এসব সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির পাশে দাঁড়িয়ে বিশ্বে নজির সৃষ্টি করেছেন।

 

ইত্তেফাক/ আরাফাত