ইউক্রেনে স্ট্যানিসিয়া লুহানস্কায় একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। ইউক্রেনের সেনাবাহিনী বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে।
দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভারী কামান দিয়ে বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। হামলায় ওই অঞ্চলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অর্ধেক শহর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এছাড়া হামলায় দুইজন আহত হয়েছে।
রুশ সমর্থিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ দেশটির সেনাবাহিনীর। এদিকে বিদ্রোহীদের অভিযোগ, ইউক্রেনের সরকারি বাহিনী তাদের স্থানায় মর্টার হামলা চালিয়েছে।
বিদ্রোহী বাহিনীর তরফে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চারবার হামলা চালানো হয়েছে। হামলায় কেউ হতাহত হয়েছে কি না, এখনো তারা নিশ্চিত নয়।
ইউক্রেন ইস্যুতে যখন রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন এই পাল্টাপাল্টি হামলার অভিযোগ এলো। বিবিসি, রয়টার্স

রাশিয়ার সেনা প্রত্যাহারের ঘোষণা ‘মিথ্যা’