নিপুণের সংবাদ সম্মেলনের পর আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজির জায়েদ খান

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫১ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটি বৈধ বলে দাবি করে সংবাদ সম্মেলন করেন চিত্রনায়িকা নিপুণ।তার এই দাবির পরিপ্রেক্ষিতে আইনজীবীকে সঙ্গে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে হাজির হলেন জায়েদ খান।