ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপভ্যানে মাদক নিয়ে যাওয়ার পথে ৯২ কেজি গাঁজা সহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আব্দুর নূরের ছেলে গাড়ী চালক মোঃ জোবাইদ ও সহযোগী একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে রুবেল মিয়া।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ৯২ কেজি গাঁজা ও বহনকারী একটি পিকআপভ্যানসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক নিয়ন্ত্রণ আইনে মামলায় রুজু করা হয়েছে।
