ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের সশরীরে ক্লাস-পরীক্ষা মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ এ দিন থেকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে পুনরায় ক্লাস শুরু হবে। এছাড়া, পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে। অফিসসমূহও যথারীতি খোলা থাকবে।
