শীতার্ত-বধিরদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩২

শীতার্ত ও বধিরদের মাঝে সারাদেশ ব্যাপী শীতবস্ত্র বিতরণ করেছে ডেফ ডেভেলপমেন্ট এসোসিয়েশন। আজ ১৯ ফেব্রুয়ারি ডেফ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের প্রধান কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ডেফ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি সদস্য ইউসুফ দেওয়ান সজীব। এসময় এসোসিয়েশনের অন্যান্য সকল কেন্দ্রীয় নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ইউসুফ দেওয়ান সজীব বলেন, আমরা  সর্বাত্মক সেবা ও শ্রম দিয়ে নিরলস ভাবে কাজ করে, সমাজের সকল শ্রেণির মানুষ এবং রাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সমাজসেবক, ব্যবসায়ীদের এ সকল অসহায় বধির প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

ডেফ ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সভাপতি তার বক্তব্যে বলেন, বধিরা কারো বোঝা নয়, তারা এদেশের নাগরিক, আপনার আমার আপনজন।

ইত্তেফাক/টিএ/বিএএফ

ইত্তেফাক/বিএএফ