নাভালনির ভাইয়ের কারাদণ্ডের নির্দেশ রুশ আদালতের

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৯

রাশিয়া শুক্রবার কারাদণ্ডপ্রাপ্ত ক্রেমলিন সমালোচক আলেক্সি নাভালনির ভাইকে এক বছরের সাজা দিয়েছে। স্থগিত করা সাজার শর্ত ভঙ্গ করায় তার অনুপস্থিতিতে তাকে এমন দেয়া হলো। এমন রায় ঘোষণার ফলে দেশটিতে বিরোধী দলকে দমনের পথ সম্প্রসারিত হলো বলে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জালিয়াতির অভিযোগ তুলে তার ভাইকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়ার এক বছর পর অলাগ নাভালনির বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হলো। আর সেটি ছিল একেবারে বিতর্কিত প্রথম রায়। এতে রাশিয়ায় বিরোধী দলের রাজনীতি হঠাৎ করে বন্ধ হয়ে যায়।

আলেক্সি নাভালনির রাজনীতি  এবং তার দুর্নীতি বিরোধী সংগঠনগুলোকে চরমপন্থি ও বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে তার মিত্রদের অধিকাংশ দেশ ছেড়ে পালিয়ে যান এবং বাকিরা নিপীড়নের শিকার হন।

তাদের আইনজীবী নিকোস পারেস্কাভোভ টুইটার বার্তায় লিখেছেন, শুক্রবার মস্কোর একটি জেলা আদালত অলাগ নাভালনির স্থগিত করা সাজা পুনর্বহাল করে।
করোনাভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘন করার দায়ে ৩৮ বছর বয়সী অলাগ নাভালনিকে দেয়া সাজা গত বছর আগস্টে স্থগিত করা হয়েছিল।

ভাই আলেক্সি নাভালনির সমর্থনে ২০২১ সালের জানুয়ারিতে অননুমোদিত এক সমাবেশে যোগ দিতে রাশিয়ার জনগণের প্রতি আহ্বান জানানোয় তাকে অভিযুক্ত করে বিচারে সাজা দেয়া হয়।

ইত্তেফাক/এএইচপি