চীনের সঙ্গে সিরিয়ার হাত মেলানো যুদ্ধবিধ্বস্ত দেশটিকে ঋণের ফাঁদে ফেলতে পারে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৮

সিরিয়া তাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে মরিয়া হয়ে উঠেছে। সে জন্য চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পে যোগ দিয়েছে। কিন্তু এটি যুদ্ধবিধ্বস্ত দেশটিকে অন্যান্য দেশের মতো একটি ভয়ঙ্কর ঋণের ফাঁদে নিয়ে যেতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।

টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া নিজেদের হতাশা থেকে চীনের কাছে তহবিল চাইছে। যাতে করে তাদের অর্থনীতির ক্রমাগত এবং তীক্ষ্ণ পতনকে ফিরিয়ে আনা যায়। ২০১১ সাল থেকে চলমান যুদ্ধের কারণে তাদের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে চীনের সঙ্গে হাত মেলানো সিরিয়ার জন্য ঝুঁকি নিয়ে আসবে। কারণ, বেইজিংয়ের প্রতিশ্রুতি বড় তা ঠিক আছে। কিন্তু তাদের অর্থায়ন এবং বাস্তবায়ন ধীরগতির। দামেস্কের হতাশাকে উৎসাহিত করছে চীন। এটি মধ্যপ্রাচ্যে চীনের পদচিহ্ন বাড়ানোরও একটি সুযোগ।

সিরিয়া চীনের রাডারের অধীনে রয়েছে। কারণ, সিরিয়া ভূমধ্যসাগরের একটি করিডোরকে প্রতিনিধিত্ব করে। যা সুয়েজ খালকে বাইপাস করে এবং চীনকে আফ্রিকা ও ইউরোপীয় মহাদেশের সঙ্গে সংযুক্ত করে।

ইত্তেফাক/টিএ