গফরগাঁওয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫২

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রুটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ করেছে ১৬ বছর বয়সী কিশোর নাদিম মিয়া। 

এ ঘটনায় ধর্ষক নাদিম মিয়াকে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার যশোর ইউনিয়নের যশরা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, পাশের বাড়ির বখাটে নাদিম মিয়া ঘরে এসে রুটির খাওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। শিশুর মা বাড়িতে এসে মেয়েকে কান্না করতে দেখে ধর্ষণের ঘটনাটি জানতে পারে। শিশুটির মা বাদি হয়ে শনিবার রাতেই গফরগাঁও থানায় মামলা দায়ের করে। থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে যশরা গ্রাম থেকে ধর্ষক নাদিম মিয়া গ্রেফতার করে। ধর্ষক নাদিম মিয়াকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়। 

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ধর্ষক নাদিমকে গ্রেফতার করা হয়েছে।

 

ইত্তেফাক/এমএএম