আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদেশে র‍্যাবের সর্বোচ্চ নিরাপত্তা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৩ পিএম

আগামীকাল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তায় নিয়োজিত থাকবে র‍্যাব সদস্যরা। রবিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।