দাম কমার তালিকায় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪১

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। 

রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট কমে ৬ হাজার ৯২৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৪৫ পয়েন্টে। ডিএসইএস শরিয়া সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে ৩৮০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ২৭০টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৪০ কোটি ৯৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪ কোটি ৯৯ লাখ টাকা।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ১৪৩ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ২৩০ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৯২ পয়েন্টে এবং সিএসআই সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৬ পয়েন্টে।

রবিবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো—ফরচুন সু, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল লাইফ, অরিয়ন ফার্মা, বিএসসি, জেনেক্স, সাইফ পাওয়ার, রহিমা ফুড, বিএটিবিসি ও ইয়াকিন পলিমার।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ২৩০ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ৩১৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৭টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারদর। সিএসইতে ৩৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৬৮ লাখ টাকার।

  

ইত্তেফাক/ইউবি