সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭০টির বা ৭১ দশমিক ০৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার জেনেক্স ইনফোসিসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫৯ দশমিক ২০ টাকায়। লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪৫ দশমিক ৩০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ারদর ১৩ দশমিক ৯০ টাকা বা ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে জেনেক্স ইনফোসিস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইয়াকিন পলিমারের ৫ দশমিক ৪৬ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪ দশমিক ৯৪ শতাংশ, ইউনিয়ন ইনসিওরেন্সের ৪ দশমিক ৯৩ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৪ দশমিক ৩৪ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৪ দশমিক ৩১ শতাংশ, খান ব্রাদার্সের ৪ দশমিক ১৬ শতাংশ, রহিম টেক্সটাইলের ৪ দশমিক ১৬ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৪ দশমিক ০৮ শতাংশ এবং সোনালী ইনসিওরেন্সের শেয়ারদর ৩ দশমিক ৯২ শতাংশ কমেছে।

আগ্রহের শীর্ষে হাক্কানি