দামুড়হুদার দর্শনায় ভুট্টাক্ষেত থেকে শওকত আলী (৬০) ও হাফিজুল ইসলাম (৫৫) নামের ২জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় পরানপুর গ্রামের ভুট্টাক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করে দর্শনা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন দর্শনা থানার ওসি এ এইচ এম লুতফুল কবির।
মৃত ব্যক্তিরা হলেন, দামুড়হুদার সাড়াবাড়িয়া গ্রামের মৃত ইদরিস আলির ছেলে শওকত আলী ও পরানপুর গ্রামের গোলাম আলীর ছেলে হাফিজুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার সকালে গ্রামের লোকজন কৃষিকাজের জন্য মাঠে গেলে একই গ্রামের মরজেম আলির ভুট্টাক্ষেতে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করে। কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
