ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছেন ৩৭ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা। এর পরই তিনি টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে এক সাংবাদিক তাকে অপমানসূচক কিছু কথা বলেছেন। তবে সাংবাদিকের পরিচয় প্রকাশ করেননি অভিজ্ঞ এই ক্রিকেটার।
টুইটারে দেওয়া সেই পোস্টের ক্যাপশনে ঋদ্ধিমান সাহা লেখেন, ‘ভারতের ক্রিকেটে আমার সব অবদানের পর.. তথাকথিত সম্মানিত সাংবাদিকের কাছ থেকে আমি এমন ব্যবহার পাচ্ছি! সাংবাদিকতা আজ কোথায় যাচ্ছে।’ এদিকে, এই পোস্টের পর ঋদ্ধির প্রতি সহমর্মিতা জানাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। কেউ কেউ ওই সাংবাদিকের পরিচয় প্রকাশ করতে বলেছেন।
Shocking a player being threatened by a journo. Blatant position abuse. Something that's happening too frequently with #TeamIndia. Time for the BCCI PREZ to dive in. Find out who the person is in the interest of every cricketer. This is serious coming from ultimate team man WS https://t.co/gaRyfYVCrs
— Ravi Shastri (@RaviShastriOfc) February 20, 2022
এদিক থেকে একটু এগিয়ে আছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। তিনি বিসিসিআই ও বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিকে ওই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এক টুইট বার্তায় রবি শাস্ত্রী বলেন, ‘একজন খেলোয়াড়কে একটি জার্নো দ্বারা হুমকি দেওয়া আমাকে হতবাক করেছে। নির্লজ্জ অপব্যবহার। এমন কিছু যা ভারতীয় দলের সঙ্গে ঘন ঘন ঘটছে। বিসিসিআইয়ের সময় এসেছে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার। প্রত্যেক ক্রিকেটারের স্বার্থে সেই ব্যক্তিকে খুঁজে বের করুন।’
Please name him wriddhi! I promise you as a representative of players, I will make sure our cricket community boycotts this so called journalist!! https://t.co/XmorYAyGvW
— Pragyan Ojha (@pragyanojha) February 20, 2022
ভারতের সাবেক ক্রিকেটার প্রজ্ঞান ওঝা বলেন, ‘দয়া করে তার নাম বলো ঋদ্ধি! আমি খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে কথা দিচ্ছি, আমি নিশ্চিত করববো, আমাদের ক্রিকেট সম্প্রদায় যেন এই তথাকথিত সাংবাদিককে বয়কট করে!!’
Wridhi you just name the person so that the cricket community knows who operates like this. Else even the good ones will be put under suspicion.. What kind of journalism is this ? @BCCI @Wriddhipops @JayShah @SGanguly99 @ThakurArunS players should be protected https://t.co/sIkqtIHsvt
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 20, 2022
হরভজন সিং বলেন, ‘ঋদ্ধি তুমি কেবল সেই ব্যক্তির নাম বলো। যাতে ক্রিকেট সম্প্রদায় জানতে পারে কে এইভাবে কাজ করে। তা না হলে ভালোকেও সন্দেহের মধ্যে ফেলা হবে.. এটা কেমন সাংবাদিকতা?’
Extremely sad. Such sense of entitlement, neither is he respected nor a journalist, just chamchagiri.
— Virender Sehwag (@virendersehwag) February 20, 2022
With you Wriddhi. https://t.co/A4z47oFtlD
সবার আগে এ বিষয়ে সামনে এসেছেন বীরেন্দ্র শেবাগ। তিনি টুইটে লেখেন, ‘অত্যন্ত দুঃখজনক। এমন অধিকারবোধ, না তিনি সম্মানিত, না সাংবাদিক, শুধুই চামচাগিরি। তোমার সঙ্গে আছি ঋদ্ধি।’
