বেলারুশে চলতি সামরিক মহড়া শেষ হওয়ায় তিনি শিগগিরই দেশটি থেকে মস্কোর সৈন্য প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে আগ্রহী পুতিন। ইমানুয়েল ম্যাক্রোঁকে ফোনে এমন আগ্রহের কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এ দুই নেতার মধ্যে ফোনালাপের পর ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর জানায়, এমন কথা ‘যাচাই করা হবে।’ কেননা, বেলারুশ সরকার বিবৃতি দিয়ে এ কথা অস্বীকার করায় তা একেবারে বিপরীতমুখী মনে হচ্ছে।
বেলারুশের দেওয়া বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সামরিক বাহিনী রোববারের পূর্ব ঘোষণা অনুযায়ী সামরিক মহড়া অবসানের পরও তাদের ‘পরিদর্শন অব্যাহত’ রাখবে।
