ইতালির মিলানে লোম্বার্দিয়া আওয়ামী লীগ শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে মিল রেখে স্থানীয় সময় রবিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মিলান সেন্ট্রাল স্টেশন সংলগ্ন চত্বরে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান কনসাল জেনারেল জাবেদ আহমেদ, ভাইস কনসাল শামসুল আহসান প্রশাসনিক কর্মকর্তা কাজী নসিবুল ইসলাম, নজরুল ইসলাম, লোম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, জামিল আহমেদ, চঞ্চল আহমেদ, মন্জুর রহমান সাগর, খান রহমান, তুহিন মাহামুদ, মামুন হাওলাদার, খান রিপন, আবু আলম, জিনু মেম্বর, খোরশেদ আলমসহ প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,সাংবাদিক, আঞ্চলিক, ব্যবসায়িক সংগঠনের নেতাকর্মী ও মিলানে বসবাসরত বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন।
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসাল জেনারেল জাবেদ আহমেদ বলেন, তাদের সুমহান আত্মত্যাগ কালক্রমে বাংলাদেশের সীমা অতিক্রম করে বিশ্বের সর্বত্র সকল ভাষাভাষীদের মাতৃভাষা সংরক্ষণের অনুপ্রেরণায় পরিণত হয়েছে।
এ দিবসটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা প্রদান বাংলাদেশের ভাষা শহীদদের আত্মত্যাগের অসামান্য স্বীকৃতি। বাংলা ভাষার মর্যাদা সারা বিশ্বকে ছড়িয়ে দিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি।
