ইউক্রেন রাশিয়ার তৈরি: পুতিন 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৪

ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বে বিরাজ করছে টান টান উত্তেজনা। পশ্চিমা বিশ্বের শঙ্কা, যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। এমন পরিস্থিতিতে রুশ টেলিভিশনে আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ভাষণ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন তার ভাষণে ইতিহাস নিয়ে আলোচনা করেন। এ সময় পুতিন বলেন, আধুনিক ইউক্রেন রাশিয়ার তৈরি। 

এছাড়া ভাষণে সাবেক কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেলিনের সমালোচনা করেন পুতিন। তিনি লেলিনকে ইউক্রেনের 'লেখক ও স্থপতি' বলে উল্লেখ করেছেন। পুতিন বলেন, লেলিন রাশিয়ার অসুবিধা করেছেন।  

এদিকে, আজকের ভাষণে পুতিন ইউক্রেনের দুই বিচ্ছিন্ন অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিতে পারে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো খবর আসেনি। তথ্যসূত্র: বিবিসি। 

ইত্তেফাক/এসআর