ইউক্রেনের বিচ্ছিন্ন দুই অঞ্চলকে স্বীকৃতি দিলেন পুতিন 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৭

পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিচ্ছিন্ন দুই অঞ্চলকে স্বীকৃতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে এক আদেশে স্বাক্ষর করেছেন তিনি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সিএনএনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া ওই অঞ্চল হচ্ছে ডোনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক। 

টলিভিশনে দেওয়া ভাষণে পুতিন বলেন, ডোনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবিলম্বে স্বীকৃতি- আমি মনে করি এমন একটি সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। 

পুতিনের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো।  ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, 'আমি স্বঘোষিত ডোনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক-কে স্বীকৃতি দেওয়ার জন্য রাশিয়ার সিদ্ধান্তের নিন্দা করছি।' 

এছাড়া পুতিনের এই সিধান্তের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।  এর আগে যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ার এই সিধান্ত হবে 'আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন' হবে। তথ্যসূত্র: সিএনএন, আল জাজিরা, রয়টার্স। 

ইত্তেফাক/এসআর