আড়াইহাজারের সাংবাদিক, আড়াইহাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক গোপালদী বাজার সংবাদদাতা, আলহাজ্ব কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে প্রেসক্লাব ও তার পরিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তিনি ৪০ বছর ইত্তেফাকে সুনামের সঙ্গে কর্মরত ছিলেন। এছাড়া তিনি মসজিদ, মাদ্রাসা ও সমাজ সেবামূলক কর্মকাণ্ডে ভুমিকা রাখেন।
কাজী মোদাচ্ছের হোসেন ২০১৬ সালের ২২ ফ্রেব্রুয়ারি বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। তিনি দৈনিক ইত্তেফাকের আড়াইহাজার সংবাদদাতা মাসুম বিল্লাহর বাবা। মাসুম বিল্লাহ তার বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, দৈনিক নয়াদিগন্তের রশিদ আহমেদ হাজারী, সহ-সভাপতি যায়যায় দিনের রফিকুল ইসলাম রানা, যুগ্ম সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদের শাহজাহান কবির, অর্থ সম্পাদক ও দৈনিক জনতার হাবিবুর রহমান হাবিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দৈনিক দেশ পত্রিকার জিয়াউর রহমান, দৈনিক ইনকিলাবের আলআমিন ভুইয়া, বিজয় টিভির মোস্তফা কামাল, আমাদের আড়াইহাজারের জাইদুল হক ও রাসেল মিয়া ও সোলায়মান হাসান প্রমুখ।
