মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার তৌলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুরের চরভদ্রাসন এলাকার শহিদুল মাদবরের স্ত্রীর শিউলী বেগম (৪৫) ও মেয়ে পুতুল আক্তার (২০)। এ ঘটনায় পুতুলের মেয়ে আনিসা (২) ও অকোরিকশাচালক আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শিউলী বেগম, পুতুল আক্তার ও আনিসা নারায়ণগঞ্জ থেকে মাদারীপুর যাচ্ছিলেন। টঙ্গীবাড়ী উপজেলার তোলকাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাণীশংকৈলে শিক্ষকদের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন