রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে নীলক্ষেতের শাহজালাল মার্কেটে আগুন লাগে। ওই মার্কেটে অনেকগুলো বইয়ের দোকান আছে। আগুন লাগার পর তা দ্রুত অন্য দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে অনেক দোকানের বই পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন লাগার খবর পেয়ে সার্ভিসের ৯টি ইউনিট স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

সাপ্তাহিক বন্ধের দিনও খোলা ছিল বইয়ের মার্কেট