রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার স্বার্থ ও নিরাপত্তা আলোচনাযোগ্য নয়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এই মন্তব্য করেছেন পুতিন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুতিন বলেন, সবচেয়ে জটিল সমস্যার কূটনৈতিক সমাধানের জন্য রাশিয়া সরাসরি ও সত্যিকারের আলোচনার জন্য সবসময় প্রস্তুত। এ সময় পুতিন আরও বলেন, তার সামরিক বাহিনীর ওপর পুরোপুরি বিশ্বাস আছে।
তবে রুশ এই প্রেসিডেন্ট বলেন, 'রাশিয়ার স্বার্থ, আমাদের নাগরিকদের নিরাপত্তা, আলোচনার অযোগ্য।'
ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার টান টান উত্তেজনা চলছে। এর মধ্যে গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন প্রজাতন্ত্র’ হিসেবে স্বীকৃতি দেন ভ্লাদিমির পুতিন। এতে করে উত্তেজনার পারদ আরও তুঙ্গে। বিবিসি, টিআরটি ওয়ার্ল্ড।

‘২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে হামলার শঙ্কা’