দেশে করোনায় মৃত্যু ২৯ হাজার ছুঁই ছুঁই

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৯৯৫ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ২৩ হাজার ২৭৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৭২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন।

নতুন মারা যাওয়া ৫ জনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছেন। মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের বাসিন্দা।

 

ইত্তেফাক/ইউবি