পাকিস্তানের আকাশে রহস্যময় বস্তু! 

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৬

পাকিস্তানের আকাশে একটি রহস্যময় বস্তুর দেখা গেছে। আর্সলান ওয়ারাইচ নামে দেশটির এক ব্যবসায়ী বলেন, তিনি তার ড্রোন অবতরণের সময় ইসলামাবাদের ওপর অজ্ঞাত উড়ন্ত বস্তুটি দেখতে পান। এছাড়া তার ড্রোনে এই রহস্যময় বস্তুটি ধরা পড়ে বলে জানান তিনি। ওই ঘটনার ১৩ মিনিটের ভিডিও ইতোমধ্যে দেশটির সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।  

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়,৩৩ বছর বয়সী ওয়ারাইচ বিভিন্নভাবে ইউএফওর ছবি তোলেন। দুই ঘণ্টা ত্রিভুজ আকারের ইউএফওটিকে পর্যবেক্ষণ করেছেন।

এ নিয়ে আর্সলান ওয়ারাইচ বলেন, ১২ মিনিটেরও বেশি সময় ধরে আমি এটির ভিডিও করেছি। কয়েক ডজন ছবি তুলেছি ও দুই ঘণ্টা ধরে এটি পর্যবেক্ষণ করেছি। 

এই রহস্যময় বস্তুর ব্যাখ্যায় ওয়ারাইচ  বলেন, ‘খালি চোখে এটি একটি কালো বৃত্তাকার পাথরের মতো মনে হয়েছিল। কিন্তু আমি ক্যামেরা জুম ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এটি একটি ত্রিভুজ আকারের বস্তু। তবে বস্তুটি কোনো পাখি বা ড্রোন নয়।

তিনি আরও বলেন, আমি এখনো জানি না বস্তুটি কি ছিল। এদিকে এরই মধ্যে ভিডিওটি ইউটিউবে হাজার হাজার ভিউ পেয়েছে।

ইউএফও অব ইন্টারেস্ট নামে একটি টুইটার পেজ ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে জানিয়েছে, পাকিস্তানে দেখা ওই রহস্যময় বস্তু একটি ঘুড়ি।

 

 

ইত্তেফাক/এসআর