ফ্রান্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৮

ফ্রান্সের রাজধানী প্যারিসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস ও জোরেস পার্কে একুশ উদযাপন পরিষদ নানা আয়োজনে এ দিবসটি উদযাপন করেছে।

এছাড়া স্থানীয় একটি রেস্টুরেন্টে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননার আয়োজন করা হয়। ইমরান মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিট্রি সুর সেইন পৌরসভার মেয়র পিয়েরবেল লুক।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-এমএ তাহের, একুশ উদযাপন পরিষদের সদস্য সচিব সুভ্রত ভট্টাচার্য শুভ, মোতালেব খান, এমদাদুল হক স্বপন, শাহীন আরমান চৌধুরী, আমিনুল সরকার, তানজিম হোসেন হায়দার, মিসেস হায়দার, মোহাম্মদ আব্দুল আজিজ, হোসেন রহমান, শরীফ রহমান,সোনার বাংলা জুয়েল, খান বাবু, আলমগীর, শমীম আহমেদ, এমডি নূর, মোজাম্মেল হক,জাহিদ ও রিয়াজসহ অন্যান্যরা।

ইত্তেফাক/এএএম