করোনার টিকার আওতায় দুবলারচরের ৫ হাজার জেলে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৫

বঙ্গোপসাগরের দুবলারচরে গত দুই দিনে প্রায় ৫ হাজার জেলেকে করোনার টিকা দেওয়া হয়েছে। 

বুধবার দুপুরে জেলেদের মাঝে করোনার টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

মঙ্গলবার থেকে দুবলারচরের জেলেদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। কর্মসূচি দেখা ও জেলেদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বুধবার দুপুরে দুবলার আলোরকোলে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক মীর জাদি সেব্রিনা ফ্লোরাসহ অন্য কর্মকর্তারা। 

জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় জানান, গত দুই দিনে দুবলারচরে প্রায় ৫ হাজার জেলেকে করোনার টিকা দেওয়া হয়েছে। বর্তমানে দুবলার চারটি চরে প্রায় ১০ হাজার জেলে অবস্থান করছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এমএএম