আগামী জুনে মালয়েশিয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইপর্ব। সেটিকে সামনে রেখে ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বেশ কঠিন গ্রুপে (গ্রুপ ‘ই’) পড়েছে বাংলাদেশ। এই গ্রুপের অন্য দলগুলো বাহরাইন, তুর্কমিনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়া।
ম্যাচের ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। তবে করোনার কারণে সবগুলো ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে। আগামী ৮ জুন বাহরাইন, ১১ জুন তুর্কমেনিস্তান ও ১৪ জুন বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।
এই গ্রুপটি কঠিন হওয়ার কারণ, দলগুলোর মধ্যে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশই সবার চেয়ে পিছিয়ে আছে (১৮৬তম)। র্যাংকিংয়ে বাহরাইনের অবস্থান ৮৯, তুর্কমেনিস্তান ১৩৪ ও মালয়েশিয়া ১৫৪তম স্থানে।
আগামী ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। সেখানে মোট ২৪টি দেশ অংশ নেবে এবং এদের মধ্যে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে থাকা ১২টি দেশ সরাসরি খেলবে। বাকি দলগুলোর মধ্যে ১১টি বাছাইপর্বের মাধ্যমে ও অন্য দলটি কাতার।
