খাগড়াছড়িতে পুলিশের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করলেন আইজিপি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৮

খাগড়াছড়িতে নবনির্মিত দুটি থানা ভবন, পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে অভিবাদনের সালাম গ্রহণ শেষে এসব ফলক উন্মোচন করেন তিনি।

পরে পুলিশ লাইন্সে জেলা পুলিশের নানা পদস্থ কর্মকর্তা ও সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন ড. বেনজীর আহমেদ। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

ইত্তেফাক/ইউবি