ফিরতি লেগে নেপোলিকে তাদের ঘরের মাঠে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এতে দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়িয়েছে ৫-৩। এই জয়ের মধ্য দিয়ে ইউরোপা লিগের শেষ ষোলো রাউন্ড নিশ্চিত করলো জাভির শীষ্যরা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নেপোলির মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৮ মিনিটেই গোল পেয়ে যায় বার্সা। ত্রাওরের এসিস্টে গোল করেন জর্দি আলবা। এর ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডি জং। ফেরান তরেসের বাড়িয়ে দেওয়া বলটি জালে পাঠাতে ভুল করেননি তিনি।
২৩ মিনিটে একটি পেনাল্টি পায় নেপোলি। সেটিতে গোল করে কেবল ব্যবধানই কমিয়েছে ইনসিগন। প্রথমার্ধের শেষ মিনিটে আবারও বার্সেলোনার গোল। এবার স্কোরদাতার ভূমিকায় জেরার্ড পিকে। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে নেপোলির জালে গোলের সংখ্যা এক হালি পূর্ণ করেন আবামিয়াঙ্গে। পরবর্তীতে ম্যাচের একেবারে শেষ দিকে ৮৭ মিনিটের সময় পলিতানোর কল্যানে বার্সার জালে শান্তনা সূচক আরও একটি গোল শোধ করতে সক্ষম হয় নেপোলি।
