প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠির বালিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন শেষে এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে শিক্ষা ব্যবস্থাসহ দেশের অগ্রগতিই প্রমাণ করে শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। মহামারি করোনাকালীন সময়ে দেশের রাস্তা ঘাট, অবকাঠামোগত চলমান কোনো উন্নয়নই থেমে থাকেনি। তার সাহসী পদক্ষেপে পদ্মা সেতু নির্মিত হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বারবার দরকার।
