যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নিলো রাশিয়া 

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৪

রাশিয়া তার আকাশে যুক্তরাজ্যের সকল প্রকার বিমান চলাচল নিষিদ্ধ করেছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোফ্লোটের চলাচল নিষিদ্ধ করার পাল্টা পদক্ষেপ হিসাবে রাশিয়া এই সিদ্ধান্তের কথা জানালো ।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্যের অবন্ধুসুলভ সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

 রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিলে যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রথমে রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোফ্লোটের চলাচল নিষিদ্ধ করা হয়। 

এদিকে সর্বশেষ ইউক্রেন জানিয়েছে, রুশ বাহিনী রাজধানী কিয়েভে প্রবেশ করা শুরু করেছে।

ইত্তেফাক/এসআর