ইউক্রেনকে সাহায্যের জন্য বিশ্বের অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশেষ করে অর্থনৈতিক এবং মানবিক ক্ষেত্রে ইউক্রেনকে সহায়তা করার কথা বলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ইউক্রেনকে সাহায্যের আহ্বান জানিয়ে তিনি টুইটারে লিখেন, আমি ন্যাটো মিত্র নেতাদের সাথে দেখা করেছি পাশাপাশি ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সাথে কথা বলেছি। ইউক্রেনের এই খারাপ সময়ে অর্থনৈতিক, মানবিক এবং নিরাপত্তা সহায়তা প্রদান অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশগুলোকেও অনুরূপ ভাবে দেশটির পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
এদিকে পশ্চিমা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে চলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তার উত্তর হিসেবেই শুক্রবার (২৫ জানুয়ারি) এমন হুমকি দেয় রাশিয়া।
সংবাদ সম্মেলনে পেসকভ আরও বলেন, ‘পাশ্চাত্যের দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া সমস্যায় পড়বে— এটি সত্য, কিন্তু সেসব সমস্যা দীর্ঘস্থায়ী হবে না; কারণ গত কয়েক বছর ধরে রাশিয়া বিদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নির্ভরশীলতা কমাচ্ছে।’ ইউক্রেনে রাশিয়ার আক্রমণ কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি তিনি।
