ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিন চলছে। রাশিয়ার বাহিনী রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। সেখানে দুই পক্ষের চলছে তুমুল লড়াই। রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ১৯৮ জনের বেশি সামরিক লোকের প্রাণহানি ঘটেছে। ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে সংঘাতের সময় রুশ বাহিনীর অন্তত সাড়ে তিন হাজার সেনা নিহত হয়েছে।
বিবিসি জানায়, রুশ আগ্রাসঙ্গে এখন পর্যন্ত ৩ হাজার ৫০০ রাশিয়ান সেনা নিহত হয়েছে এবং ২০০ বন্দি পালিয়েছে। ইউক্রেনের প্রতিরোধে ১৪টি বিমান, ৮টি হেলিকপ্টার ও ১০২টি ট্যাঙ্ক হারিয়েছে রুশ বাহিনী।
তবে, রাশিয়া এসবের কোনোটিই এখন পর্যন্ত স্বীকার করেনি।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে।
ক্ষেপণাস্ত্র হামলা ছাড়াও, ইউক্রেনের বেশকিছু স্থানে এয়ার স্ট্রাইক করা হচ্ছে। যা গত কয়েকদিনের নির্মমতা থেকেও বেশি বলে দাবি করছে বিবিসি।
