গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেন সেনা ও রুশ বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই।
এদিকে, ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে রাশিয়ায় অনেক বিক্ষোভ দেখা গেছে। এছাড়া দেশটির অনেক সেলিব্রেটি ও 'প্রভাবশালীরা' সামাজিক মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে অবস্থান দেখিয়েছেন।
ক্রেমলিনের এক উপদেষ্টা- আন্দ্রে কর্তুনোভ, রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের (আরএইএসি) মহাপরিচাল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, 'তার পরামর্শ ছিল ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ন্যায়সঙ্গত নয়।'
তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার অনেক সহকর্মীও কী ঘটছে তা দেখে 'খুব বিস্মিত, হতবাক ও এমনকি বিধ্বস্ত' হয়েছিলেন।
আন্দ্রে কর্তুনোভ ধারণা করছেন, ইউক্রেনে হামলার সিদ্ধান্ত ক্রেমলিনে নেওয়া হয়েছে।
তিনি বলেন, যদি এটি অভিযান হয় যাতে সীমিত হতাহতের ঘটনা ঘটে ও এটিকে সফল হিসেবে গণ্য করা হয়, তাহলে রাশিয়ার নেতৃত্বের জনপ্রিয়তা হ্রাস পাবে না।
আন্দ্রে কর্তুনোভ বলেন, 'পুতিনের প্রাথমিক পরিকল্পনা ছিল দুই সপ্তাহের মধ্যে অভিযান সম্পন্ন করা। যদি তিনি তা করেন তাহলে হয়তো ক্ষয়ক্ষতি সীমিত হবে। কিন্তু এটি করতে ব্যর্থ হলে তার জনপ্রিয়তায় ধস নামতে পারে।' বিবিসি।
