পাঁচবিবিতে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, আটক ১

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৪

জয়পুরহাটের পাঁচবিবিতে ১০ম শ্রেণি পড়ুয়া আদিবাসী ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুকমল সরকার (৪৫) নামের ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে ঐ গ্রামের কিশোরী সরকারের ছেলে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রঘুনাথপুর আদিবাসীপাড়ায় এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, সুকমল সরকার একজন গরু ব্যবসায়ী। সেই সুবাধে ঐ ছাত্রীর বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল। ছাত্রীটির বাবা-মা মাঠে কাজ করতে গেলে সুযোগ বুঝে সে বাড়িতে ঢুকে পড়ে। তাকে একাকী পেয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় সে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এলে সুকমল কৌশলে পালিয়ে যায়। রাতেই পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন ও দমন আইনে মামলা হলে আগাইর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। 

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ কুমার দেব ঘটনার নিশ্চিত করে বলেন, মেয়েটি স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

ইত্তেফাক/এমএএম