ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা ফলসী গ্রামের মাঠ থেকে সোমবার সকালে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি।
হরিণাকুন্ডু থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সকালে ফলষী গ্রামের মাঠে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থান থেকে ধরে এনে গলা কেটে হত্যার পর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তার পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি আছে।
ইত্তেফাক/ইউবি
