সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘পুলিশের নির্যাতনে’ উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধরকে ক্লোজড করা হয়েছে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উপপরিদর্শক দেবাশীষ সূত্রধরকে ক্লোজড করে সুনামগঞ্জ পুলিশ লাইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দেবাশীষকে দিরাইয়ে বদলি করা হয়।
৯ ফেব্রুয়ারি রাতে উজির মিয়াকে গ্রেফতারের সময় এসআই দেবাশীষ সূত্রধর, এসআই পার্ডন কুমার সিংহ ও এএসআই আক্তারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উজির মিয়াকে মারধরের অভিযোগ তুলেছে নিহতের পরিবার।

আগৈলঝাড়ায় সেতুতে উঠতে লাগে মই