বিয়ের পিঁড়িতে বসা হয়নি অন্বেষার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০৫

চট্টগ্রামের রাউজানে প্রেমিকাকে খুন করে প্রেমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৭ ফেব্রুয়ারি (রবিবার) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহামুনি গ্রামের ভগবান দারোগা বাড়ির সুব্রত মুৎসুদ্দির বাড়িতে থেকে পুলিশ প্রেমিক যুগলের লাশ উদ্ধার করেন।

নিহত প্রেমিকা মহামুনি গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের উদয়ন চৌধুরীর বাড়ির রনজিৎ চৌধুরী বাবলুর মেয়ে অন্বেষা চৌধুরী আশামনি (১৯) এবং প্রেমিক একই গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের নিলেন্দু বড়ুয়া নিলুর ছেলে জয় বড়ুয়া (২৬)।

জয় বড়ুয়া

ইউনিয়েনের ৭,৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অর্পিতা মুৎসুদ্দি মুন্নি বলেন, আমি রাত সাড়ে ৯ টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি চৌকির উপর ছেলের লাশ এবং মাটির উপর গলায় ফাঁস ও ছুরিবিদ্ধ মেয়ের লাশ পড়ে আছে। 

তিনি আরও জানান, অন্বেষা বিকাল ৫ টার দিকে টিউশনি করতে ঘরতে হতে বের হন। আগামী ৭ মার্চ অন্বেষা চৌধুরীর অশীর্বাদ অনুষ্ঠান এবং ১০ মার্চ তার বিবাহ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

অন্বেষা চৌধুরী আশামনি

প্রত্যক্ষদর্শীদের ধারণা, প্রেমিক জয় মুৎসুদ্দি প্রেমিকা অন্বেষাকে গলায় ফাঁস দিয়ে ছুরিবিদ্ধ করে খুন করার পর সিলিংফ্যানে সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তদন্তের ঘটনা বিস্তারিত জানা যাবে।

ইত্তেফাক/কেকে