মিলনকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালালেন ‍বুবলী!

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪০

পরিবারের পছন্দে আনিসুর রহমান মিলনকে বিয়ে করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। তবে তার ইচ্ছার বিরুদ্ধেই এই বিয়ের আয়োজন করেছে বুবলীর পরিবার। তাই এই বিয়েতে রাজি নন তিনি। কারণ তিনি ভালোবাসেন রোশানকে। তার সিদ্ধান্ত পছন্দের মানুষকে বিয়ে করবেন তিনি। আর সে পরিকল্পনা অনুযায়ী, বিয়ের দিন রোশানের হাত ধরে পালালেন বুবলী! এ নিয়ে তুলকালাম কাণ্ড। 

এতক্ষণ যা পড়ছিলেন সে ঘটনাটি বাস্তবে নয়। তবে এমনটি ঘটেছে। আর এই ঘটনা ঘটেছে জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া : দ্য লাভ’ সিনেমার শুটিংয়ে। এই সিনেমায় তিন নায়কের বিপরীতে অভিনয় করছেন বুবলী। তিন নায়ক- আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন তারা। চলতি বছর ৬ ফেব্রুয়ারি গানের শুটিংয়ের মাধ্যমে এফডিসিতে ‘মায়া : দ্য লাভ’র প্রথম লটের দৃশ্যধারণ শুরু হয়। সিনেমাটি প্রযোজনা করছেন আলীনুর আশিক ভূঁইয়া।

বুবলী জানান, এটি রোমান্টিক অনেক সুন্দর গল্পের সিনেমা। গল্প, চরিত্র, লোকেশন, চিত্রনাট্য- সবকিছুই ভালো লাগার মতো।

নির্মাতা জসিম উদ্দিন জাকির বলেন, ‘ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। মিলন ভাই বুবলীকে পাগলের মতো ভালোবাসনে। কিন্তু রোশানকে ভালোবাসেন বুবলী। যার কারণে বিয়ের আসর থেকে রোশানের হাত ধরে পালিয়ে যায় সে। এরপর নানা সিনেম্যাটিক ঘটনা ঘটে।’

নির্মাতা জানান, গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শুটিং ৩ মার্চ শেষ হবে ফিল্ম ভ্যালিতে। এরপর বিরতি দিয়ে ১৪ মার্চ থেকে শেষ লটের কাজ শুরুর কথা রয়েছে। সিনেমাটি চলতি বছরই মুক্তি পাবে।

 

ইত্তেফাক/ ইআ