বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর নেতৃত্বে গতকাল সকালে ও দুপুরে রাজধানীতে দুইটি বিক্ষোভ মিছিল হয়েছে।
সকাল সাতটার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাক, কাফরুল থানা বিএনপি সভাপতি আক্তার হোসেন জিল্লু, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলুসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির শতাধিক নেতাকর্মী অংশ নেন।
দুপুরের আগে ঢাকা মহানগর বৃহত্তর উত্তরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কয়েক শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বিমান বন্দরের সামনে শুরু হয়ে জসিম উদ্দিন রোডে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রিজভী। মিছিলে ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, উত্তরা থানা বিএনপির আহবায়ক আফাজ উদ্দিন আফাজ, বিমান বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভুঁইয়া, উত্তরা থানা যুবদল সভাপতি মিলন মিয়া, তুরাগ থানা যুবদল সভাপতি আলমাস আলী, বিমান বন্দর থানা যুবদল সভাপতি মো: সবুজ, দক্ষিণ থানা যুবদল সভাপতি শেখ আবদুল্লাহ রাসেল, উত্তর খান থানা যুবদল সভাপতি রুস্তম আলী, উত্তরা পূর্ব থানা যুবদল সভাপতি আমিনুল হক, উত্তরা পূর্ব থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এস আই টুটুল, উত্তরা পশ্চিম থানা যুবদল সাধারণ সম্পাদক মোঃ মাসুম, তুরাগ থানা যুবদল সাধারণ সম্পাদক মামুন মিয়া, উত্তরা পূর্ব থানা যুবদল সাধারণ সম্পাদক অপু শিকদার, দক্ষিণ খান থানা যুবদল সাধারণ সম্পাদক মাসুদ আলম মিঠু, উত্তর খান থানা যুবদল সাধারণ সম্পাদক এনামুল হক, খিলক্ষেত থানা যুবদল সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, ছাত্রদল নেতা কুতুব এবং সোহাগসহ নেতাকর্মীরা অংশ নেন।
ইত্তেফাক/আরকেজি
